বিবিধশিরোনাম

বঙ্গোপসাগরে নিম্নচাপ : প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা

উত্তর বঙ্গোপসাগরে ক্রমান্বয়ে সৃষ্টি হচ্ছে উষ্ণমণ্ডলীয় নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও মিয়ানমারে প্রবল বৃষ্টি এবং বন্যা হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। রোববার নিম্নচাপটি মিয়ানমারের উত্তর-পূর্ব দিকে গেছে। যার প্রভাবে বাংলাদেশেও প্রবল বৃষ্টিপাত হতে পারে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে আলজাজিরা বলছে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপের প্রভাবে মিয়ানমারের উপকূলীয় অঞ্চল, বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এমনকি পরবর্তিতে সেটা বন্যায় রুপ নিতে পারে। নিম্নচাপটি মূলত ভারত মহাসাগরের উষ্ণ পানি থেকে শক্তি সঞ্চয় করে বেগবান হচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে প্রতি ঘণ্টায় অন্তত ১১৯ কিলোমিটার বাতাস বইবে। আর যদি বাতাসের গতি সেরকম নাও হয় তাহলে যে বৃষ্টিপাত হবে তাতে মাঝারি বন্যা সৃষ্টি হতে পারে।
এদিকে জাতিসংঘের রিস্ক মডেল বলছে, বাংলাদেশ ভারতে তুলনায় এই বিপর্যয়ের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে মিয়ানমার। সেখানে ভয়াবহ বন্যা হতে পারে। এতে ক্ষতিগ্রস্থ হবেন দেশটির দুই মিলিয়ন অধিবাসী।
বঙ্গোপসাগরের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, সারাবছরে মূলত দুইটি সময়ে এখানে ঘূর্ণিঝড় হয়। ঝুকিপূর্ণ সময়গুলোর একটি হলো, এপ্রিল থেকে জুন অন্যটি হলো সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত। ১৯৭০ সালের নভেম্বর মাসে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ে প্রাণ হারান কয়েকলাখ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button