দূর্ঘটনাশিরোনাম

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: নিখোঁজ ১০

কক্সবাজারের মাতারবাড়ীর কাছে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জনের মরদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজার থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ২৩জন মাঝিমাল্লাসহ এফভি রাঙ্গাচোক্কা নামের ফিশিং ট্রলারটি ডুবে যায়।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিখোঁজদের উদ্ধার অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। ট্রলার ডুবির কোনো কারণ জানা যায়নি। নিহত ও নিখোঁজ কারো পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, সকালে গভীর সমুদ্রে ২৩ জন ক্রুসহ এফভি রাঙ্গাচোক্কা নামের একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবে যায়। এদের মধ্যে ১২ জনকে এলএনজি বাহী জাহাজ ও সি পাওয়ার-১ নামের একটি ফিশিং জাহাজ উদ্ধার করেছেন।
তিনি আরও জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ অপরাজেয় ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button