slider

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইউনিয়ন পর্যায়ের সাতৈর ইউনিয়নের ডোবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ জুলাই ২০২৩) বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় ডোবরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রুপদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় এবং জয়নগর ও মুজুরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে অংশ নেয়। অনুষ্ঠিত খেলায় ট্রাইফিকারে রুপদিয়া স্কুল ১ গোলে ডোবরা স্কুলকে পরাজিত করে জয়লাভ করে এবং মুজুরদিয়া স্কুলকে ট্রাইফিকারে ১ গোলে পরাজিত করে জয়নগর স্কুল জয়লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু আহাদ মিয়া,
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আজিজুর রহমান খান, সাতৈর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ মো. আব্দুর মান্নন। বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button