slider

বঙ্গমাতার জন্ম দিবসে দোহারে আলোচনা সভা

দোহার প্রতিনিধি : ” মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা ” এই প্রতিপাদ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম দিবস উপলক্ষে ঢাকার দোহার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরন করা হয়েছে। সোমবার সকালে উজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
সভায় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বঙ্গমাতার ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে ৮ জন মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করেন অতিথিরা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী হামিদ মো. মোর্শেদী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.রেজাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারি, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারীসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ত্ব, ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলরবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button