রাজনীতিশিরোনাম

বঙ্গবন্ধু বলেছিলেন ‘আমি বাংলাদেশীদের লোক’ কিন্তু তার দল বলছে ভিন্ন কথা : জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এই মার্চেই বঙ্গবন্ধু বলেছিলেন, আমি বাংলাদেশীদের লোক কিন্তু তার দলের সরকার এখন বলছে আমরা ভারতীয়দের লোক। আজ তারা ১৭ই মার্চে মোদিকে প্রধান অতিথি করে নিয়ে আসতে চায়।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক পতাকা সমাবেশ তিনি এ মন্তব্য করেন।
‘সীমান্ত হত্যা রুখো আন্দোলন’শীর্ষক ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজূ ভাস্কর্যে এ পতাকা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে ভারতীয় দখল দারিত্ব ও সীমান্ত হত্যার প্রতিবাদ জানান। সমাবেশে জাতীয় পতাকা উত্তোলন করেন সীমান্ত হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে গত ৩৮ দিন ধরে অবস্থানকারী ঢাবি শিক্ষার্থী নাসির আব্দুল্লাহ।
সমাবেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ২ মার্চ আত্মোপলব্ধির মাস। সেদিন আপনাদের মতো ছাত্ররাই এই উপলব্ধি করে পতাকা উত্তোলন করেছিলেন। কিন্তু আমরা তা হারাতে বসেছি। এই মার্চেই বঙ্গবন্ধু বলেছিলেন, আমি বাংলাদেশীদের লোক কিন্তু তার দলের সরকার এখন বলছে আমরা ভারতীয়দের লোক। আজ তারা ১৭ই মার্চে মোদিকে প্রধান অতিথি করে নিয়ে আসতে চায়।
তিনি যুবকদের উদ্দেশ করে বলেন, বয়োবৃদ্ধের দিয়ে কোনো আন্দোলন-সংগ্রাম সম্ভব নয়, তোমাদেরকেই তা করতে হবে।
সমাবেশে বক্তব্যে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, জাতীর পতাকা আজ খামচে ধরেছে একদল শকুন। আমরা আজ তা উড়াতে এসেছি। শহীদ আবরার সেই পতাকায় উড়াতে চেয়েছিল।
তিনি বলেন, ভারতে আজ মুসলমানদের হত্যা করা হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশী হিসেবে আমরা তা মানতে নারাজ। কারণ আমরা একটি অসাম্প্রদায়িক জাতি। এই অসাম্প্রদায়িক দেশে যদি মোদিকে নিয়ে আসা হয় তা হলে ছাত্র সমাজ বসে থাকবে না।
৩৮ দিন ধরে অবস্থানকারী ঢাবি শিক্ষার্থী নাসির আব্দুল্লাহ বলেন, এ দেশের পতাকা যতদিন থাকবে ততদিন আমারা আমদের দেশকে বিন্দুমাত্র সরাতে দিব না। আজ আমাদের দেশের ছেলেরা চাকুরির জন্য আন্দোলন করছে। কিন্তু ভারতীয় দোষররা এদেশ থেকে লাখ লাখ ডলার নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম, আজ দেশ তা থেকে দূরে সরে আসছে। আমরা আজ এ পতাকা উত্তোলন করেছি, সেই সাম্যের রাষ্ট্র প্রতিষ্টা করার জন্য।
এর আগে সীমান্ত হত্যা বন্ধ ও সীমান্ত সমস্যার সমাধানের দাবিতে গত ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএ’র শিক্ষার্থী নাসির আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন।
পতাকা সমাবেশে উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফন্ট ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি জাহিদ সুজন প্রমুখ। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button