বঙ্গবন্ধু ফুটবলে গাজিপুর মডেল ও বঙ্গমাতায় দক্ষিণ আকালিয়ার জয়

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রোববার তিতাসের গাজিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে নাগের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে হারিয়ে বলরামপুর ইউনিয়নে চ্যাম্পিয়ন হয়। একই মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবলে সাবেক তিনবারের চ্যাম্পিয়ন উলু কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে দক্ষিণ আকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। দুটি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুস সালাম এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আকতার হোসেন, গাজিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল হক সরকার, উলু কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, দক্ষিণ আকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম ও নাগের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী শীল। রেফারি ছিলেন ঐচারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন। চ্যাম্পিয়ন দুটি স্কুলকে অভিনন্দন জানিয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত, শিক্ষা বান্ধব বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূর নবী।



