slider
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা পেলো মজিদপুর ইউনিয়ন
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের চূড়ান্তপর্বের খেলায় ৫-২ গোলে বলরামপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে মজিদপুর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ২৮ মে কুমিল্লায় কুমিল্লা সিটি করপোরেশনের সাথে মজিদপুর ইউনিয়ন একাদশ মুখোমুখি হবে। দু’দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এটিএম মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ, স্বাগতিক কড়িকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, তিতাস উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী মোঃ মাজহারুল ইসলাম।




