শিক্ষাশিরোনাম

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ : নতুন সংস্করণ পাঠ্য পুস্তকে

সুরুয খান : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্প্রতি উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজি ১ম পত্র বই-এর নতুন সংস্করণ প্রকাশ করেছে। এই সংস্করণে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অন্তর্ভূক্ত করা জাতির জনক ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ১৯৭১-এর রেসকোর্স ময়দানের ভাষণের লেসনটি আরো উন্নত করে প্রকাশ করায় শিক্ষক ও শিক্ষার্থী সহ সর্ব মহল সন্তোষ প্রকাশ করেছেন।
জানা যায়, গত বছরের জুলাই মাসের সংস্করণে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রথম উচ্চ মাধ্যমিকের ইংরেজি বইয়ে অন্তর্ভূক্ত করা হয়। কিন্তু নিম্নমানের কাগজ এবং বঙ্গবন্ধুর ছবি আকারে ছোট ও অস্পষ্ট থাকায় তা ব্যাপক সমালোচিত হয়। বিভিন্ন সময়ে এ ব্যাপারে বিভিন্ন ভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। কলেজ শিক্ষক শ্যামল কুমার সরকার একটি জাতীয় দৈনিকের উপ-সম্পাদকীয়তে লেখেন, “শিক্ষা মšত্রণালয় তথা এনসিটিবিকে ধন্যবাদ এজন্য যে, বিলম্বে হলেও এমন অতি গুরুত্বপূর্ণ কাজটি তারা সম্পন্ন করেছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গেই লিখতে হচ্ছে যে, বইটিতে জাতির জনকের ভাষণের ঐতিহাসিক ছবিটি আকারে অত্যন্ত ছোট এবং কাগজের মানও অতি নি¤œ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামীতে যথাযথ ভ’মিকা নেবেন এটাই প্রত্যাশিত।” এছাড়া গত ১০ মার্চ মানিকগঞ্জের ঝিট্কা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ মুজিবর রহমান মোল্লা শিক্ষা মন্ত্রী বরাবরে এক আবেদনে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইংরেজি ১ম পত্র বই-এর অন্ততঃ বঙ্গবন্ধুর ভাষণের ছবি সম্বলিত পাতাটির উন্নয়নের দাবি জানান। অবশেষে ২০১৬-১৭ শিক্ষা বর্ষের জন্য নতুন বইয়ে এই সমস্যার দূরীকরণ করা হয়েছে।
এ ব্যাপারে শিক্ষক শ্যামল কুমার সরকার বলেন, শ্রেণীকক্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করতে গিয়ে দেখেছি, শিক্ষার্থীদের বেশিরভাগই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্পর্কে অবগত, কিন্তু পুরো ভাষণ প্রায় সবারই অজানা। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটাই স্বাভাবিক। এ পর্যায়ে একাডেমিকভাবে স্বীকৃতি পাওয়ায় জাতির জনকের ৭ মার্চের ভাষণ মর্যাদার দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button