slider

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙ্গালী শোষন মুক্ত হতো না-এমপি শাওন

লালমোহন প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাঙ্গালী জাতি পাকিস্তানি বাহিনীর শোষন মুক্ত হতো না। বঙ্গবন্ধু জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ স্বাধীন করে এদেশের মানুষকে শোষকের হাত থেকে রক্ষা করেছেন।

শুক্রবার বিকেলে লালমোহন পৌরসভা মহিলা লীগ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম শুভ জন্মদিন উপলক্ষে পৌরসভার ৬নং ওয়ার্ড শ্রী শ্রী মদন মহন ঠাকুর জিউ মন্দিরে কেক কাটা ও আলোচনা সভায় টেলিকনফারেন্সে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

পৌরসভা মহিলা লীগের আহ্ববায়ক সালমা জাহান বুলুর সভাপতিত্বে ও ১নং যুগ্ম-আহ্বায়ক পারভীন আক্তারের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা আওয়ামী লীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালুকদার, আনম শাহ জামাল দুলাল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা বাবু জয় হিন্দ চন্দ্র, পৌরসভা আওয়ামী লীগের সদস্য রোকেয়া বেগম, পৌর মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বানী মজুমদারসহ বিভিন্ন ওয়ার্ড মহিলা লীগের নেত্রী বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button