slider

বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি –খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি: খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা নরপশু। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা শিশু ও অন্তসত্ত্বা নারীকেও হত্যা করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার ২৭ আগস্ট বিকালে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত শোক সভায় এ কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, খুনি চক্র ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তাঁর আদর্শ, রাজনীতির দর্শন ধ্বংস করা যাবে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে তার হত্যা করতে পারেনি। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে শহীদ বঙ্গবন্ধু আরো শক্তিশালী ভাবে মানুষের মনে স্থান করে নিয়েছেন। তিনি আরোও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকান্ডের মাষ্টারমাইন্ড। বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্নভাবে পুরস্কৃত করেছিলো। শোকের মাসে খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করে শোকাহত মানুষের সাথে তামাশা করেছেন।
বিএনপি হাওয়া ভবন করে দেশের সম্পদ লুটপাট করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশের অনেক উন্নয়ন করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে চলেছেন উল্লেখ করে তিনি বলেন, কোন ষড়যন্ত্র এদেশের উন্নয়ন ব্যাহত করতে চাইলে জনগণকে সাথে নিয়ে শক্তভাবে তা মোকাবিলা করা হবে। উপজেলার ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টুর সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ূব হোসাইন মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, আবেদ হোসেন মিলন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button