slider

বঙ্গবন্ধুকে ঘিরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন

রংপুর ব্যুরোঃ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার রংপুর জেলা শাখার উদ্যোগে ও জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর সহযোগিতায় ৫ শতাধিক গরীব অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ শুক্রবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলা আদম সবুজ পাড়া গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই মহান মানুষটির নামে সংগঠন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে এসে দুটি কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ভাল কাজ। আমাদের প্রতিটি মানুষের সামাজিক দায়বদ্ধতা আছে। সেই সামাজিক দায়বদ্ধতা থেকে এসব ভালো কাজে সবাইকে এগিয়ে আসার দরকার বলে আমি মনে করি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন বলেন,বঙ্গবন্ধু নামের সাথে যে স্বপ্ন জড়িত। যাকে ঘিরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখছি । এই স্মৃতি সংসদের সাথে রাসেল জড়িত আছে নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। এই সংগঠনের পক্ষ থেকে যে মহুতি উদ্যোগ গ্রহণ করেছে নিঃসন্দেহে এটি একটা ভালো দিক। তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ জন মানুষের সাথে গণমানুষের সাথে কার্যক্রম আগামী দিনের জন্য অব্যাহত থাক। সামনে যেন তাকে আগামী দিনেও আপনাদের পাশে আমরা দেখতে পাই। পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কামনা করি।

এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার রংপুর জেলার সভাপতি আব্দুর রহমান রাসেলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন,সহকারী ভূমি কমিশনার, মুসা নাসের চৌধুরী,ওসি তদন্ত সেলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন প্রমুখ।

এ সময়ে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশনারা বেগম, রত্না পারভীন, এসআই সামিউল ইসলাম,পীরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button