Uncategorized

বগুড়া শেরপুরে নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শেরপুরের করতোয়া নদীর পানিতে ডুবে নিখোঁজ হওয়া শিশুর লাশ ২৩ ঘন্টা পর শুক্রবার দুপুরে উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরিরা।
শুক্রবার (৩০ আগষ্ট) বেলা ১২ টার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে চার কিলোমিটার ভাটিতে ছোট ফুলবাড়ি গ্রামের বৈরাগী দহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরীরা মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার দুপুরে চন্ডিজান গ্রামের চন্দন কুমার তার মেয়ে কিরন বালা ও ভাতিজাকে নিয়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যায়। ঘটনার ঘন্টা খানেক পর বাবা-মেয়ের মরদেহ পাওয়া গেলেও চন্দনের ভাতিজা গদাধর নিখোঁজ থাকে। পরে রাজশাহী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরিরা গত বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত শিশুটির লাশ খুঁজে না পাওয়ায় আবারো গতকাল শুক্রবার সাড়ে ১১টার দিকে চার কিলোমিটার ভাটিতে ছোট ফুলবাড়ী বৈরাগী দহ নামক স্থানে গদাধর মরদেহ পাওয়া যায়।
এদিকে করতোয়া নদীর তীরে চন্ডিজান করগঙ্গা মহাশ্মশানে এক সাথে তিনজনের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। চন্দনের মরদেহ দাহ করা হয় এবং দুই ভাই বোন কিরনবালা ও বুদাকে একই শ্মশানে সমাধি দেয়া হয়। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের পর ফায়ার সার্ভিসের অভিযান সমাপ্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button