রাজনীতি

বগুড়ায় খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের কাছে এ মনোনয়নপত্র জমা দেন চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান।
তবে নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণে অনিশ্চয়তা থাকায় মাহবুবর রহমান ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাহ নিজেদের পক্ষেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে বিকল্প হিসেবে রাখা হয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তিনিও আজ মনোনয়নপত্র জমা দেবেন।
খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুদকের দায়ের করা দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারা ভোগ করছেন। আইন অনুযায়ী খালেদার এ কারাদণ্ড আপিলে স্থগিত না হলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে।
এদিকে দুর্নীতির মামলায় বিএনপির পাঁচ নেতার দণ্ড ও সাজা স্থগিত চেয়ে করা আবেদনে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সংবিধান অনুসারে ফৌজদারি অপরাধে দুই বছর বা তার বেশি সাজা হলে এবং রায়ের বিরুদ্ধে করা আপিল বিচারাধীন থাকলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
হাইকোর্টের ওই রায় আপিল বিভাগেও বহাল থাকায় বিএনপির ওই পাঁচ নেতাসহ খালেদা জিয়া নির্বাচন করার পথও কার্যত বন্ধ হয়ে গেছে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খানও এমনটাই জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button