Uncategorized

ফ্রান্সে রাসূল(সাঃ) অবমাননার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি : ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ(সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাঙামাটি সদর উপজেলাধীন মানিকছড়ি তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার জুমার নামাজ শেষে মানিকছড়ি রাঙামাটি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি সড়ক দিয়ে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। মানিকছড়িতে মহানবী হযরত মুহাম্মদ(সঃ) এর ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অীতথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর মোল্লা।
প্রধান অতিথি বলেন, এই ন্যাক্কার জনক ঘটনার দায়ে ফ্রান্সকে আন্তর্জাতিক আদালতে ক্ষমা চাইতে। তাই ফ্রান্স সরকারকে বলবো আগুন নিয়ে খেলা খাবেন না ওই আগুনে গোটা ফ্রান্স পুড়ে যাবে। এযাবৎ যুগে যুগে যারা আল্লাহর রাসুল(সঃ)এর সাথে বেয়াদবি করে রেহাই পায়নি। ফ্রান্সও রেহাই পাবেনা। বাংলাদেশ সরকারের কাছে দাবি ফ্রান্স সরকার মুসলমানদের কলিজায় আঘাত করেছে তাই বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য আমদানি বন্ধ রাখতে হবে।
তৌহিদী জনতার ব্যানারে মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাওলানা খোরশেদ আলম, মাওলানা মোঃ সোয়াইব জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ওসমান গনি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, আবদুল মোমেন ও নুর মোহাম্মদসহ আরো অনেকে।
বক্তারা বলেন, গত ৬ অক্টোবর ফ্রান্সের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র নিয়ে প্রদর্শন করায় তার নিন্দাসহ তীব্র প্রতিবাদ জানান। বাংলাদেশের সকল স্থানে ফ্রান্সের তৈরী পণ্য সামগ্রী বর্জনসহ সব কিছু বয়কট করার আহবান জানান।
বক্তারা বলেন, ফ্রান্সের সরকার রাষ্ট্রীয় ভাবে কি করে তা সমর্থন করলো তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফ্রান্স সরকারের কাছে জোরদাবি দ্রুত ওই শিক্ষককে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা না হলে পৃথিবীর সকল মুসলমান একত্রিত হয়ে ফ্রান্সের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button