ফ্রান্সে বিশ্বনবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ

মোঃ ইমরান হোসেন : ফ্রান্সে মুসলিম উম্মাহর প্রাণের মণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে শুক্রবার সাভার বাসস্ট্যান্ড এ ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে বিখ্যাত আলেম- ওলামাবৃন্দ সহ সাভারের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত জনতা ফ্রান্সে সাম্প্রতিক ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। উপস্থিত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ কন্ঠে ফ্রান্সের যাবতীয় পন্য বর্জন করার আহ্বান জানান। নিঃশর্ত ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অপসারণ ও ভবিষ্যতে এধরনের ঘটনার ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য ফ্রান্সে রাষ্ট্রীয় আইন প্রণয়নের আহ্বান জানান।
এদিকে নবী মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ইস্যূতে পুরো মুসলিম বিশ্বে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বিতর্কিত ও সাম্প্রদায়িক মন্তব্যের পর খোদ ফ্রান্সেই স্থানীয় মুসলিম জনগোষ্ঠী ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্রেঞ্চ সরকার সেই দেশের বিক্ষোভরত নিরীহ মুসলিম জনগোষ্ঠীর প্রতি সহিংস প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত রেখেছে।




