sliderজাতীয়শিরোনাম

ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় আবারো উঠল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। মার্কিন সাময়িকী ফোর্বসের করা ২০২২ সালের ‘বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর’ তালিকায় ৪২তম স্থানে রয়েছেন তিনি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় নাম উঠল শেখ হাসিনার।
ফোর্বসের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে। গত বছর ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় ৪৩তম স্থানে ছিলেন শেখ হাসিনা। অর্থাৎ এবার ১ ধাপ এগিয়েছেন তিনি।
মার্কিন সাময়িকীটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন শেখ হাসিনা। চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
সবশেষ ২০০৮ সালে জাতীয় নির্বাচনে ২৮৮ আসন পেয়ে ক্ষমতায় আসে তার দল আওয়ামী লীগ। এরপর টানা ৩ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা।
ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এই তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বা এক নম্বর নারী হলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। দ্বিতীয় ক্ষমতাধর ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্ড। তৃতীয় অবস্থানে আছেন যুক্তরাষ্টের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অবস্থান করছেন ৩৬তম অবস্থানে। এই তালিকায় আছেন ৬ জন ভারতীয়। 
 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button