অপরাধশিরোনাম

ফেসবুক লাইভে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর

রাজধানীর ধানমন্ডিতে আবু মহসিন খান (৫০) নামে এক ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। এ সময় তিনি নিজ পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি চালান। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। ফেসবুক লাইভ দেখা পরিচিতজনরা জানান, নিহত ব্যবসায়ী চিত্রনায়ক রিয়াজের শ্বশুর।
আজ বুধবার রাত ৯টায় ধানমন্ডির ৭ নম্বর রোডের একটি বাড়ির লেভেল পাঁচ-এর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মাথায় গুলি করার আগে ফেসবুক লাইভে তিনি বার্ধক্যের নিঃসঙ্গতা, পরিবার নিয়ে হতাশার কথা বলেন। এক নিকটাত্মীয়দের মৃত্যুর কথা উল্লেখ করে দুঃখও প্রকাশ করেন তিনি। নিজের নিঃসঙ্গতার কথা বলতে গিয়ে মহসিন বলেন, আমার এক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়। আমার ভয় করে যে আমি বাসায় মরে পড়ে থাকলে, লাশ পচে গেলেও কেউ হয়ত খবর পাবে না। তিনি পেশায় ছিলেন ব্যবসায়ী। তবে ক্যান্সারে আক্রান্ত মহসিনের ব্যবসা এখন বন্ধ বলে জানা গেছে।
লাইভে নিজের উপার্জন, সন্তানদের বড় করার কথা তুলে ধরে মহসিন বলেন, প্রকৃত বাবারা না খেয়েও সন্তানদের খাওয়ানোর চেষ্টা করে, ফ্যামেলিকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ফ্যামেলি অনেক সময় বুঝতে চায় না। নিজেকে আর মানিয়ে নিতে পারলাম না। যারা দেখছেন তাদের সঙ্গে এটাই শেষ দেখা সবাই ভালো থাকবেন।
এরপর কালেমা পড়তে পড়তে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন তিনি। তার আগে পিস্তলের লাইসেন্স দেখান। বলেন, আমি যেটা দিয়ে আত্মহত্যা করছি সেটি ইলিগ্যাল কিছু না। এটির লাইসেন্স আছে। সেটি নবায়নও করা হয়েছে। আমি চলে যাবো। আত্মীয় স্বজন যারা আছো, যেহেতু বাবাও আমাকে জায়গাটা দেয়নি, আমি যে কবরস্থানটা করেছি সেখানে আমাকে দাফন করো না। মোহাম্মদপুর বেড়িবাঁধে একটি কবরস্থান হয়েছে, সেখানে তোমরা আমাকে দাফন করে দিও। প্রত্যেকটা লোক আমার সাথে প্রতারণা করেছে। আমার বাবা, মা, ভাইরা, প্রত্যেকটা লোক, এভরিওয়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button