বিনোদন

ফের বলিউডে ফিরছেন ফওয়াদ খান?‌

দুই দেশের সম্পর্কের টানা পোড়েনে ভারত ছাড়তে হয়েছিল পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানকে। হৃদয় ভেঙেছিল ফওয়াদের হাজারো ভারতীয় ভক্তের। তাদের মনে নতুন করে আশার আলো যোগালেন অভিনেতা। শোনা যাচ্ছে আবার বলিউডে ফিরছেন তিনি। তবে এবার আর বড় পর্দায় নয়। তিনি দেখা দেবেন ওয়েবসিরিজে। সেখানে আর আরএসএস–র চোখ রাঙানি থাকবে না।
শোনা যাচ্ছে ভারতের কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলেছেন ফওয়াদ। তাকে একাধিক ওয়েবসিরিজের অফার দেয়া হয়েছে। সেই প্রস্তাবে ফওয়াদ নিমরাজি বলে সূত্রের খবর।
করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিলের রিলিজ নিয়ে যে সংকট তৈরি হয়েছিল। তার অন্যতম কারণ ছিলেন পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান। উরি হামলার পর ভারতে কর্মরত সব পাকিস্তানি শিল্পীকে ভারত ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিল আরএসএস। তখনই ভারত ছেড়ে যান ফওয়াদ। তারপর থেকে তাকে বড় পর্দায় খুব একটা দেখা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button