উপমহাদেশশিরোনাম

ফেরি করে সবজি বিক্রি করলেন কৃষিমন্ত্রী

শহরের রাস্তায় ভ্যান-বোঝাই সবজি ফেরি করে বিক্রি করলেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রীর এমন কাণ্ডে অবাক রাজ্যের জনগণ। কৃষিমন্ত্রী ফেরি করে সবজি বিক্রি করছেন এমন ঘটনার সত্যতা যাচাইয়ে রামপুরহাট শহরের জিতেন্দ্রলাল পৌরমন্দিরে লোকজন ছুটে আসে। আধঘণ্টায় বিক্রি হয়ে যায় ভ্যানে থাকা সব বাঁধাকপি, শাক।
সোমবার সকালে রামপুরহাট শহরে রাস্তায় দাঁড়িয়ে কৃষিমন্ত্রীর সবজি বিক্রির মূল কারণ কিন্তু অর্থ উপার্জন ছিল না। উদ্দেশ্য ছিলো কৃষকদের আগ্রহ বাড়ানো, জৈব সারের উপযোগিতা ও পতিত জমি ফেলে না রেখে কৃষকদের চাষে উৎসাহ দেয়া। কৃষি খামারে অব্যবহৃত জমিতে জৈব পদ্ধতিতে পরীক্ষামূলক ভাবে সবজি চাষ করে কৃষি দফতরের কর্মীরা। সেই সবজি বিক্রি করেন কৃষিমন্ত্রী। তাঁর পাশে ছিলেন কৃষি দফতরের কর্মকর্তা কর্মচারীরা। আনন্দবাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button