শিক্ষাশিরোনাম

ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুই মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা বৈঠকে এই সিদ্ধান্ত নেন।
বৈঠক সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে দুই মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুই মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, কোন প্রক্রিয়ায় খোলা হবে সেটি তারা ঠিক করবেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন খুব শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
বৈঠক সূত্রে আরো জানা যায়, ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও ক্লাসের ক্ষেত্রে যাদের পরীক্ষা আছে তাদের অগ্রাধিকার দেয়া হবে। এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা প্রাধান্য পাবেন। এর পর ধাপে ধাপে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।।
সুত্র: মানবজমিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button