slider

ফেনী বিএনপির সাবেক সভাপতি আবু তাহেরের ইন্তেকাল

ফেনী প্রতিনিধি: ফেনী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তাহের ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৬টা ১৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। দীর্ঘ দিন দূরারোগ্য ব্রেন ক্যান্সারে ভুগছিলেন।

তার স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।

আবু তাহের একসময় ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পিপি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন তিনি।

বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের মিজান ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বিরিঞ্চি এলাকার পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

মরহুমের ছোট ছেলে ফাহিম শাহরিয়ার জানান, তার বাবা ব্রেন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় পর ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসাপাতলে চিকিৎসা নিয়েছেন। গত ২০ দিন রাজধানীর ডেলটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকার পর আইসিইউতে ছিলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ মিস্টার জানান, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আবু তাহের জাগ দলে যুক্ত ছিলেন। তিনি আমৃত্যু বিএনপির আদর্শের শক্তি হিসেবে কাজ করেছেন।

অ্যাডভোকেট আবু তাহেরের ইন্তেকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু গভীর শোক জানান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মিন্টু বলেন, অ্যাডভোকেট আবু তাহের জীবদ্দশায় ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। দল-মত নির্বিশেষে ফেনীতে তার গ্রহণযোগ্যতা ছিল। তার মৃত্যুতে ফেনীর সর্বস্তরের মানুষ আপনজনকে হারিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button