ফেনীতে র্যাব-৭’র অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ফেনী প্রতিনিধি : ফেনীতে র্যাব-৭’র অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।সোমবার(০৭ ডিসেম্বর)সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধীনায়ক মোঃ জুনায়েদ জাহেদী। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান (৫০),কুমিল্লার দক্ষিন সদর থানার কৃষ্ণনগর উত্তর পাড়ার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে ফেনীর বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। র্যাব জানায়,রবিবার(০৬ ডিসেম্বর)বিকালে একইভাবে গাঁজা নিয়ে ফেনীর উদ্দিশ্যে বের হয় সে।গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাকে ধাওয়া করে র্যাবের একটি আভিযানিক দল। এরপর কুমিল্লার দক্ষিন সদর থানাধীন চৌয়ারা বাজার জামে মসজিদের উত্তর পাশের পাকা রাস্তার উপর থেকে ১৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ চল্লিশ হাজার টাকা।এঘটনায় কুমিল্লা জেলার সদর দক্ষিন থানায় মামলা দায়ের করা হয়েছে।




