slider

ফেনীতে বিএনপির নেতাকর্মীদের ওপর আ’লীগের হামলা

ফেনী প্রতিনিধি : ফেনীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল থেকে জেলার বিভিন্ন উপজেলায় এ হামলার ঘটনা ঘটে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার জানান, ‘শুক্রবার ফেনী জেলা বিএনপির জনসভাকে কেন্দ্র করে পুরো জেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় শতাধিক বাড়ি-ঘরে হামলা ও লুটপাট হয়েছে।’

হামলায় আহতদের মধ্যে পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইয়াছির আরাফাত, মোটবি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল, যুবদল নেতা ইয়াসিন, মাসুম, ছনুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় ও ওমরের নাম জানা গেছে। তারা ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ১০ দফা দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি হিসেবে শুক্রবার জেলা বিএনপির উদ্যোগে জনসভায় ৫০ হাজার নেতাকর্মীর উপস্থিতির চেষ্টা চলছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা করতে চাইলেও প্রশাসন অনুমতি দেননি। একপর্যায়ে ইসলাপুর রোডের দলীয় কার্যালয়ে জনসভার আয়োজন করা হচ্ছে।

তিনি আরো জানান, জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকার কথা রয়েছে। হামলা-মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। যেকোনো মূল্যে তারা আগামীকাল জনসভা করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button