slider

ফেনীতে পরিবেশ ও মানবাধিকার সোসাইটি’র অভিষেক

আবদুল্যাহ রিয়েল,ফেনী প্রতিনিধি: বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি সোনাগাজী উপজেলা কমিটির অভিষেক ও পরিচিতি সভায় সংস্থার চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানবাধিকার কর্মীরা সর্বকালের সেরা সন্তান। দেশ এখন বড়ধরনের ক্রান্তিকাল অতিক্রম করছে, এই সময়ে মানবাধিকার কর্মীরা এগিয়ে আসতে হবে। দেশ ও দশের অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান অপরিসীম। প্রত্যেকটি মানবাধিকার কর্মীরা সকল অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে ও সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।

১৭ই এপ্রিল সোমবার সোনাগাজীর নিউ হারবি কাবাব রেস্টুরেন্টে নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা শেষে ইফতার মাহফিলে সংস্থার নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিতাই চরণ ভৌমিক, সংস্থার মহাসচিব এইচ এম শফিকুর রহমান, উপদেষ্টা কবির আহাম্মদ, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল্যাহ রিয়েল, সাধারন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈন, সমাজসেবক ও রাজনীতিবিদ মোশারফ হোসেন আলমগীর।

এসময় বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সভাপতি সার্জেন্ট অবঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন,মানবাধিকার নেতা ডা: নুরুল আবছার, প্রচার সম্পাদক এস এন আবছার, সাংবাদিক আবদুর রহিম রুবেল। এছাড়াও মানবাধিকার কর্মী খুরশিদ আলম, মাস্টার আবদুল হক, মো: ইউসুফ ও সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সংস্থার চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারী ও নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পত্র ও ব্যাজ পরিয়ে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button