খেলা

ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের মনোনয়ন পেলেন সানিয়া মির্জা

প্রথম ভারতীয় হিসেবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের মনোনয়ন পেলেন সানিয়া মির্জা। এশিয়া ও ওশিয়ানিয়া জোন থেকে ইন্দোনেশিয়ার প্রিস্কা মেডেলিন নুগরোরহোর সঙ্গে সানিয়া এই মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার এই ঘোষণা আসে।
মা হওয়ার পর ফেড কাপ দিয়ে টেনিসে প্রত্যাবর্তন করেন সানিয়া। ১৮ মাসের শিশুটিকে স্ট্যান্ডে রেখে খেলেছেন তিনি। প্রথমবার ভারতকে পৌঁছে দেন প্লে-অফেও।
১ মে থেকে অনলাইনে শুরু হবে ভোট, চলবে ৮ মে পর্যন্ত। ভক্তদের দেওয়া ভোটের ভিত্তিতেই ঠিক হবে হার্ট অ্যাওয়ার্ডের বিজয়ী কে হবেন।
এবারের ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের একাদশ সংস্করণে ইউরোপ বা আফ্রিকা জোন থেকে অ্যানেট কোন্টাভেইট (এস্টনিয়া) ও ইলিওনোরা মলিনারো (লুক্সেমবার্গ) মনোনয়ন পেয়েছেন।
যুক্তরাষ্ট্র থেকে মনোনয়ন পেয়েছেন মেক্সিকোর ফার্নান্ডা কনট্রেরাস ও প্যারাগুয়ের ভেরোনিকা কেপেডে।
অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে সানিয়া বলেছেন, ‘২০০৩ সালে ভারতের জার্সি পরে কোর্টে নেমে পড়াটা আমার জন্য একটা গর্বের মুহূর্ত ছিল। এটা আঠারো বছরের একটা লম্বা সফর এবং আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত ভারতীয় টেনিসের সাফল্যে অবদান রাখতে পেরে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button