ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও মেধা বৃত্তি প্রদান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ গতকাল দাউদকান্দি উপজেলার বারপাড়া ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক পর্ব ও মেধা বৃত্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।
স্কুলের সভাপতি অধ্যাপিকা আলতাফুন্নেসা মায়া এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিসনা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গুলজার আলম চৌধুরী। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল বাশার। বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য বৃন্দের মাঝে মোঃ বশির আলী, আব্দুল হামিদ, নূরে আলম, হারুনুর রশিদ ও সিদ্দিকা আক্তার মনি। উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাঈদা রহমান, শাহনাজ বেগম ও মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি আঃ মান্নান ও মোনতাহেনা এশা। পরে ক্রীড়া, সাংস্কৃতিক পর্বে এবং যোবায়দা ও জাকারিয়া মেধা বৃত্তিতে উত্তির্নদের মাঝে নগদ অর্থ অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করেন অতিথি বৃন্দ। ছবিতে বৃত্তির অর্থ গ্রহণ করছে সায়েন নুসরাত তাসপিয়া।



