slider

ফুলবাড়ী স্কাউটস ভবন ভিত্তি স্থাপন ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মোস্তাক আহম্মদ, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলা স্কাউটস ভবন কাজের ভিত্তি স্থাপন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলায় স্কাউটস ভবন নির্মাণের ভিত্তি স্থাপন করে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সভাপতি প্রাথমিক গণ শিক্ষামন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দীন এর সভাপতিত্বে উপজেলা স্কাউটস ভবন কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠিত হয়। ভিত্তি স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সভাপতি প্রাথমিক গণ শিক্ষামন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, বিশিষ্ট্য শিল্পপতি ও ব্যবসায়ী আমিন অটো রাইস মিল এর স্বত্বাধীকারী মো. রুহুল আমীন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ্ মো. আব্দুল কুদ্দুস, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম বাবু। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুঁইয়া। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা স্কাউটস। ফুলবাড়ী উপজেলা স্কাউটস ভবনের কাজের ভিত্তি স্থাপন শেষে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সভাপতি প্রাথমিক গণ শিক্ষামন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button