slider

ফুলবাড়ী জি.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবকদের বিক্ষোভ

মোস্তাক আহম্মদ, ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করানোর প্রতিবাদে ফুলবাড়ী পৌর এলাকার গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক সাহেবের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীর অভিভাবকগণ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে শিক্ষার্থীদের অভিভাবকরা সমবেত হয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও বিচার দাবিতে বিক্ষোভ করেন।

বিক্ষোভে অংশ নেয়া অভিভাবকগণ জনান, গত ২৫ এপ্রিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক বিদ্যালয়ে আগত কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে ফুলবাড়ী পৌরসভার সুযোগ্য মেয়র মহোদয়ের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করান। অভিভাবকগণের প্রশ্ন, প্রধান শিক্ষকের দ্বন্ধের জেরে তাদের সন্তানদের কেন রাস্তায় নামিয়ে আন্দোলন করানো হলো ঐ প্রধান শিক্ষক?

এসময় অভিভাবক মো. মুকুল, মঞ্জুরুল ইসলাম, পাখির আলী গুডুয়া, হাফিজা খাতুন, ইতি বেগম, মিলন, এরশাদ সহ অনেকে বলেন, বাচ্চারা বাড়িতে গিয়ে তাদের অভিযোগ করে জানিয়েছেন, প্রধান শিক্ষক তাদের জোরপুর্বক প্রচন্ড গরম ও রোদের মধ্যে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে মানববন্ধনে অংশ নিতে বাধ্য করেন। তারা আরও বলেন, যদি ওই সময় বাচ্চাদের কিছু হয়ে যেত তাহলে কী প্রধান শিক্ষক এর দায়ভার কী নিতেন? আমরা বাচ্চাদের বেতন দিয়ে বিদ্যালয়ে লেখাপড়ার জন্য পাঠাই। প্রধান শিক্ষকের গন্ডগোলে বাচ্চাদের কেন জড়ানো হলো? তারা বিষয়টি নিয়ে নিন্দা জ্ঞাপন করে প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবি জানিয়েছেন।

এদিকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিভবকরা বিদ্যালয় চত্ত্বরে অবস্থান করে প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হকের অপেক্ষায় থেকেও তাঁকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হকের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, বিদ্যালয়ে এলে সামনা সামনি কথা হবে। তিনি এখন কিছুই বলতে পারবেন না।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, আমি উভয়কে নিয়ে সম্মানজনক উদ্যোগ গ্রহণ করেছি। অভিভাবকদের এ বিষয়টি আমার জানা নেই। জরুরী ভিত্তিতে গভর্নিং বডির মিটিং ডাকা হবে।

উল্লেখ্য গত ১৮ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পৌর এলাকার ৪,৬২১ জন অসহায় দুস্থের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের জন্য জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট কক্ষ বরাদ্ধ চান পৌর মেয়র মাহমুদ আলম লিটন। বিদ্যালয়ের কক্ষ বরাদ্ধ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা ঘটে। এরই প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল প্রধান শিক্ষককে মেয়র কর্তৃক লাঞ্চিত করার অভিযোগ এনে বিদ্যালয়ের সামনে (দিনাজপুর-ঢাকা) আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করান বিদ্যালয়ের শিক্ষার্থীদের। বরং পৌর মেয়রকে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রাণের চাল বিতরণ কালে লাঞ্চিত করেন। ফুলবাড়ীবাসী ঐ প্রধান শিক্ষকের অপসারণ ও বিচার চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button