Uncategorized
ফুলবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০ টায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এএসপি সার্কেল লুৎফর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা প্রমূখ।




