Uncategorized
ফুটসাল বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

ফিফা ফুটসাল বিশ্বকাপে ফাইনাল টাইব্রেকার পর্যন্ত গড়াতে দেননি আর্জেন্টাইন ফুটবলাররা।
২ অক্টোবর ইনডোর এই ফুটবল বিশ্বকাপের ফাইনালে শেষ পর্যন্ত রাশিয়াকে ৫-৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফুটসাল বিশ্বকাপ দেশে নিয়ে গেল আর্জেন্টিনা।
কলম্বিয়ায় অনুষ্ঠিত এ আসরে তৃতীয় হয়েছে ইরান। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে এ অর্জন এশিয়ার দেশটির। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে।
রুশদের এডার লিমা হ্যাটট্রিক করেন। তবে আর্জেন্টিনার এ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন গোলরক্ষক নিকোলাস সারমিয়েন্তো। অসাধারণ কিছু সেভ করেন তিনি।



