ফুটবল র্যাংকিংয়ে অবনতি বাংলাদেশের

ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাংকিং-এর উন্নতি হয়েছে ইউরো ফুটবলের চ্যাম্পিয়ন পর্তুগালের। দু’ধাপ
এগিয়ে ষষ্ঠস্থানে উঠে এসেছে তারা। র্যাংকিং-এ ভালো উন্নতি হয়েছে ইউরোর রানার্স-আপ
দশ ধাপ এগিয়ে র্যাংকিং-এ সপ্তমস্থানে রয়েছে ফরাসি। র্যাংকিং-এ অবনতি হয়েছে বাংলাদেশের।
দু’ধাপ পিছিয়ে ১৮৩তম স্থানে রয়েছে বাংলাদেশ। তবে র্যাংকিং-এ শীর্ষ চার-এ কোন পরির্তন হয়নি।
শীর্ষে আছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার রানার্স-আপ আর্জেন্টিনা। দ্বিতীয় থেকে চতুর্থস্থানে রয়েছে
যথাক্রমে বেলজিয়াম, কলম্বিয়া ও বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
র্যাংকিং-এ অষ্টমস্থানে থেকে ইউরোতে খেলতে নামে পর্তুগাল। টুর্নামেন্টের শিরোপা জয়ের কারণে
র্যাংকিং-এ উন্নতি হয়েছে তাদের। ১২৬৬ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠস্থানে উঠে এসেছে পর্তুগীজরা।
আর ১৭তম স্থানে থেকে ইউরো জয়ের মিশন শুরু করে ফ্রান্স। কিন্তু ফাইনালে পর্তুগালের কাছে হেরে
টুর্নামেন্টে রানার্স-আপ হয় ফরাসিরা। ইউরোর ফাইনালে উঠতে পারায় র্যাংকিং-এ বেশ উন্নতি হয়েছে
তাদের। ১১৮৯ পয়েন্ট নিয়ে র্যাংকিং-এ সপ্তমস্থানে রয়েছে ফ্রান্স।
ফ্রান্সের চাইতে র্যাংকিং-এ বেশি উন্নতি হয়েছে ওয়েলসের। ইউরোর সেমিফাইনাল থেকে বিদায়
নেয়া ওয়েলস ১৫ ধাপ এগিয়ে র্যাংকিং-এ ১১তম স্থানে উঠে এসেছে।
তবে র্যাংকিং-এ অবনতি হয়েছে বাংলাদেশ দলের। দু’ধাপ পিছিয়ে ৮৫ পয়েন্ট নিয়ে র্যাংকিং-এ
১৮৩তম স্থানে রয়েছে বাংলাদেশ।




