খেলা

ফুটবল মাঠের নায়ক যখন সিনেমার পর্দায়

২০০৮ সাল থেকে দেশের হয়ে খেলে আসছেন তিনি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গোলবারের নিচের দুর্দান্ত নৈপুণ্যে দেখান। তারপর তাকে দলে ভেড়ানোর জন্য ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব আগ্রহ দেখায়। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের যোগ দেন তিনি। ২০১৪ সাল থেকে স্পেনের ক্লাবটিতে খেলে আসছেন তিনি।
কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসের কথা বলা হচ্ছে। তিনি এখন রিয়ালের এক নম্বর গোলরক্ষকও। গোলবারের নিচে অনেক নায়োকোচিত নৈপুণ্য দেখিয়েছেন তিনি। রিয়ালের অনেক জয়ের নেপথ্যের নায়কও ছিলেন নাভাস। গোলপোস্টের অতন্ত্র প্রহরী নাভাস এবার সত্যি সত্যিই নায়কের ভূমিকায়। তাকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। যার নাম ‘কেইলর নাভাস- ম্যান অব ফেইথ।’
রঙ্গীন দুনিয়ার এই সিনেমার কিছু দৃশ্যে অভিনয় করেছেন তিনি। গ্রীষ্মের ছুটিতে ওই সিনেমায় অভিনয়ের কাজ সারেন। সিনেমায় তার ফুটবল ক্যারিয়ার ও জীবনের গল্প উঠে আসবে। চলতি বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিনেমার কিছু দৃশ্যে অভিনয়ের বিষয়ে নাভাস বলেন, ‘আমাকে নিয়েই এই সিনেমা। অবশ্য আমাকে অল্প কিছু জায়গায় দেখানো হবে। আমার চরিত্রে আরেকজন পুরো সিনেমায় অভিনয় করছেন। সত্যি বলতে কী, সে আমার ভূমিকায় দারুণ অভিনয় করছে। আমাকে শতভাগ ফুটিয়ে তুলছে।’
সিনেমার পরিচালক মারলন ভিয়া কেইলর নাভাসের অল্প কিছু দৃশ্যে অভিনয়ের বিষয়ে বলেন, ‘সেও একজন পারফেকশনিস্ট। একটি দৃশ্যকে পুরোপুরি ফুটিয়ে তুলতে সে বারবার চেষ্টা করেছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button