খেলা

ফুটবলার সালাহর মুখোশ পরে ডাকাতি করতে গিয়ে ধরা

লিভারপুল তারকা ফুটবলার মোহামেদ সালাহর ছবি সংবলিত মুখোশ পরে ডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছেন চারজনের একটি ডাকাত দল। মিসরের কায়রোতে ঘটনাটি ঘটেছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে গোল ডটকম।
মিসরের রাজধানীর পাশে নসর সিটির হাসনাইন হেইকাল স্ট্রিটে একটি গুদামে ডাকাতি করতে গিয়ে চার ডাকাতের সবাই গ্রেপ্তার হন। ডাকাতির সময় তাদের সবার মুখ স্বদেশি ফুটবল তারকা সালাহর মুখোশ দিয়ে ঢাকা ছিল।
আইনশৃঙ্খলাবাহিনীর আগমন শুনে পালিয়ে যেতে চেয়েছিল ডাকাতেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি।
সালাহ বর্তমান মিসরের সবচেয়ে বড় ফুটবল তারকা। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৭টি ম্যাচ খেলে করেছেন ৪১টি গোল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হয়ে ২০১৭ সাল থেকে রাঙিয়ে যাচ্ছেন ক্যারিয়ার। গত মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর পেছনে বড় অবদান ছিল তার।
চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে লিভারপুল। ৩০ বছরের মধ্যে ক্লাবটির প্রথমবারের মতো এই শিরোপা জয়েও বড় অবদান রেখে যাচ্ছেন ২৭ বছর বয়সী সালাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button