খেলা

ফুটবলবিশ্বকে চমকে দিয়ে ‘বর্ষসেরা’ মিসরের সালাহ

খুব দ্রুতই লাইম লাইটে চলে এসেছিলেন তিনি। ছুয়ে ফেলছিলেন মেসি-রোনালোদের রেকর্ড। তিনি ফুটবলবিশ্বের নতুন তারা মিসরের মোহাম্মদ সালাহ। ২৫ বছর বয়সী এই ফুটবলার এবার স্বীকৃতি পেলেন কাজের। খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হলেন ২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডের সেরা ফুটবলার। পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশনের (পিএফএ) এই পুরস্কার জিততে তিনি পেছনে ফেলেছেন কেভিন ডি ব্রুইনে, হ্যারি কেইন, লেরয় সানে, দাভিদ সিলভা ও দাভিদ দে হেয়াকে।
পুরস্কার জেতার পর সালাহ বলেন, ‘এটা সম্মানের, বিশেষ করে খেলোয়াড়দের ভোটে পাওয়াটা। আমি খুশি ও গর্বিত।’
শনিবার ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের ৩১তম গোলটি করেন সালাহ। ফলে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ছুয়ে ফেলেন অ্যালান শিয়েরার, লুইস সুয়ারেজ ও রোনালদোকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button