বিনোদন

ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড পেলেন জয়া

অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের স্বীকৃতিস্বরূপ জিতে নিয়েছেন জাতীয় পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার। সেই সাফল্যের তালিকায় যোগ হলো ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডের ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার।
কলকাতার ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার জিতে নিয়েছেন জয়া আহসান।
অনলাইনেই অ্যাওয়ার্ড শো আয়োজন করেছে ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস’। ভারতের ‘হ্যালো’ নামের একটি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রদান করেছে।
পুরস্কারের বিষয়ে জয়া আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। আমার কাজের প্রতি যারা আস্থা রেখে এই সম্মাননা প্রদান করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি।’
কলকাতার শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালনা করেছেন ‘কণ্ঠ’। এতে রমিলা চরিত্রে অভিনয় করেন জয়া।
গত বছরের ১০ মে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমাটি। এরপর সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কণ্ঠ’। ডেইলি স্টার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button