আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ফিলিস্তিন দখল দিবসে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ

অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকীতে শুক্রবার নাকাবা বা বিপর্যয় দিবস পালন করছেন ফিলিস্তিনিরা। এ দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা বিক্ষোভের আয়োজন করেছেন।
নাকাবা দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের সব অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছেন। একইসাথে তারা নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিন ভূখণ্ড থেকে সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনিকে বিতাড়িত করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময় ফিলিস্তিনের মোট জনসংখ্যা ছিল ১৯ লাখ। ইসরাইল প্রতিষ্ঠার এ দিনটিকে প্রতি বছর নাকাবা বা বিপর্যয় দিবস পালন করেন ফিলিস্তিনিরা।
১৯৪৮ সালের এ দিনে ফিলিস্তিনিদের ওপর যে বিপর্যয় নেমে এসেছিল তা এখনো চলছে। প্রতিদিনই ইহুদিবাদী সেনাদের হাতে শহীদ হচ্ছেন ফিলিস্তিনিরা। তবে মজলুম এ জাতি এখনো প্রতিরোধ অব্যাহত রেখেছে। তারা বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলবে।
সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button