আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ফিলিস্তিনিদের ইফতারের জন্য অর্থ দিলেন রোনালদো

অসহায় মানুষের পাশে দাঁড়ানো ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য নতুন কিছু নয়। ইতিপূর্বে এই ফুটবলার বহুবার ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন হাতভর্তি অর্থ-কড়ি নিয়ে। মিটিয়েছেন বহু মানুষের দুঃখ-কষ্ট। তবে এর আগে কখনোই মুসলমানদের পাশে দাঁড়ায়নি এই পর্তুগীজ।
আর এবার সে না করা কাজটিই করলেন সি আর সেভেন। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত মুসলমানদের ইফতারের জন্য দিলেন ১.৫ মিলিয়ন ইউরো দিয়েছেন তিনি। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১৪ কোটি ১৭ লাখ।
যদিও রাজনৈতিক পরিস্থিতির জন্য এবার আর আগের মতো শান্তিতে রোজা রাখতে পারছে না ফিলিস্তিনের জনগণ।
মূলত এসব নিরীহ মুসলমানদের কথা ভেবেই রোনালদোর এই উদ্যেগ। যেন সবাই সারাদিন সিয়াম সাধনার পর শান্তিতে ইফতার করতে পারে। তাই তিনি খরচ করেছেন ১৪ কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button