আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ফিলিপাইনে সহিংস বিক্ষোভ হলে মার্শাল ল’ জারির ঘোষণা

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তার বিরুদ্ধে কম্যুনিস্ট ও অন্যান্য বামপন্থী দলগুলো যে ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে তা সহিংস রূপ নিলে এবং দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে তিনি আগামী সপ্তাহে দেশব্যাপী মার্শাল ল’ জারি করতে পারেন।
তার প্রতিরক্ষা সচিব শুক্রবার এ কথা জানান। প্রতিরক্ষা সচিব ডেলফিন লরেনজানা সাংবাদিকদের বলেন, ‘তিনি (প্রেসিডেন্ট) বলেছেন, বামপন্থী দলগুলো যদি ব্যাপক বিক্ষোভ করার চেষ্টা করে, যদি রাজপথে আগুন জ্বালাতে শুরু করে, তাহলে দেশ বিপর্যস্ত হয়ে পড়বে, তখন আমি মার্শাল ল’ জারি করতে পারি।’ এএফপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button