খেলাশিরোনাম

ফিফা বর্ষসেরা ফুটবলার লুকা মদ্রিচ

ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন মদ্রিচ। নতুন তারকা হিসেবে উঠে এলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ।
সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রত্যাশিত ঘটনাটাই ঘটল। ২০১৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন লুকা মদ্রিচের সঙ্গে ১০ বছর পর সিংহাসনচ্যুত হলেন মেসি-রোনালদো।
১১ বছর পর ফিফার বর্ষসেরা ফুটবলারের সেরা তিন থেকে বাদ পড়লেন লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা তিনে থাকলেও বোধ হয় বুঝতে পেরেছিলেন এ বছর তার জন্য না, তাই অনুষ্ঠানেও আসেননি। ফলে লুকা মদ্রিচ কিংবা মিশরের মহম্মদ সালাহর মধ্যেই কারও মাথায় ফিফা বর্ষসেরার শিরোপা উঠতে চলেছে প্রায় নিশ্চিত ছিল।
আগস্ট মাসের শেষ দিকে রোনালদো ও সালাহকে হারিয়েই উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন মদ্রিচ। ক্যারিয়ারে প্রথমবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন তিনি। টানা দু’বারের পুরস্কারজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিভারপুলের হয়ে অভিষেকে চমকে দেওয়া সালাহকে হারিয়ে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন ক্রোট মিডফিল্ডার।
১৯৯১ সাল থেকে বর্ষসেরা ফুটবলার পুরস্কার দিয়ে আসছে ফিফা। ২০১০ সাল থেকে ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অরের সঙ্গে মিলে সেটির নাম হয়ে যায় ফিফা-ব্যালন ডি’অর।
৬ বছর একসঙ্গে পথচলার পর ২০১৬ সালে আবার আলাদা হয়ে যায় ফিফা আর ফ্রান্স ফুটবল। কিছু পরিবর্তন এনে ব্যালন ডি’অর দেওয়া হচ্ছে আগের মতোই। আঙ্গিকে বেশ পরিবর্তন এনে ফিফার পুরস্কার যাত্রা শুরু করেছে ‘দ্য বেস্ট’ নামে নতুন ভাবে। জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে ফুটবলপ্রেমীদের ভোটেই বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।
রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পেছনে গত তিনবারই নেপথ্যে ভূমিকা রেখেছেন মদ্রিচ। প্রতিবারই বর্ষসেরা মিডফিল্ডারের তালিকায় স্থান করে নিয়েছেন। কিন্তু কখনওই তার নাম বর্ষসেরাদের তালিকায় জায়গা পায়নি। মেসি-রোনালদোর রাজত্বে এবারের বিশ্বকাপ সব বদলে দিয়েছে। বিশ্বকাপে মদ্রিচ ক্রোয়েশিয়াকে প্রথমবার শুধু ফাইনালেই তোলেননি, জিতেছেন বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button