slider

ফলাফলে দেশ সেরা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা

মোঃ শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি প্রতিনিধি : বিগত বছরের ধারাবাহিকতায় আলিম পরীক্ষার ফলাফলে দেশ সেরা হবার গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী ঝালকাঠি এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা)।

বিজ্ঞান ও সাধারন বিভাগে এ মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৩৭৪ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ২৫৬ জন জিপিএ-৫, ১১৬ জন জিপিএ-৪ গ্রেড এবং বাকী পরীক্ষার্থীরা সকলে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।

মতানৈক্য সহ ঐক্য নীতির প্রবর্তক যুগশ্রেষ্ট দার্শনিক ঝালকাঠি জেলার সর্বজন শ্রদ্ধেয় হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫৬ সালে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) প্রতিষ্ঠা করেন। বর্তমানে এখানে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্র আছে। অনার্স-মাস্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদীস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে মাদরাসাটি।

প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর পুত্র মুসলিম ঐক্যের প্রতীক আমীরুল মুছলিহীন হয়রত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিষ্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাসটেস্ট, দূর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময়ে ফীডব্যাক
ক্লাস, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষনিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাশ ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জল ফলাফল লাভ করেছে। সাহেব ভাল ফলাফল ও এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ সর্ব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় পাশের হার শতভাগ। এর পাশাপাশি দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পাশের হার ৯৯.৯০%, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা শাখা পাশের হার ৯৯.০৭% ও টঙ্গি শাখা পাশের হার ৯৯.৮০%। এর দ্বারাই প্রমাণিত হয় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা দেশ সেরা বলে জানান অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button