slider

ফরিদপুর-২ নির্বাচনী ক্যাম্পে খাবারের আয়োজন, নৌকার সমর্থককে জরিমানা

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ (সালথা নগরকান্দা) আসনে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করায় নৌকা প্রতীকের সমর্থককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

এসময় নৌকা প্রতীকের সমর্থক মো. মঞ্জুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সালথা পুলিশের একটি টিম সহায়তা করেন।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, ফরিদপুর-২ আসনের রামকান্তপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণের আয়োজন করা হয়। খাবারের আয়োজন করায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়েছে। দুপুরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রার্থীর প্রতিনিধিকে পাওয়া যায়। পরে তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাচন চলাকালীন সময়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button