
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: গণঅধিকার পরিষদ ফরিদপুর-২ আসনের মনোনীত প্রার্থী ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির বলেছেন, গণবন্ধু ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ফরিদপুর-২ আসনে আমাকে নমিনেশন দিয়েছেন। আল্লাহ যদি সহায় থাকে আমি যদি এ আসনে এমপি নির্বাচিত হই তাহলে আমাদের দলের যে শ্লোগান আদর্শ গণঅধিকার আমাদের অধিকার আমরা ফরিদপুর-২ আসনে জনগণের অধিকার গণমানুষের অধিকার ইনশিওর করব। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে নির্বাচনী কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা অবগত আছেন এই সালথা ফরিদপুরে স্থানীয়ভাবে আমরা একটা খারাপ শিক্ষার সাথে সংযুক্ত যেটা আমরা স্থানীয় ভাষায় কাইজা বলি এটা আমাদের সালথা নগরকান্দায় মহামারী ক্যান্সার স্বরূপ। এই সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। এবং পাশা পাশি আমার অন্যান্য রাজনীতির বন্ধুরা আছেন তাদেরকে অনুরোধ করব আসেন আমরা এক সাথে কাজ করে সালথা নগরকান্দা থেকে কাইজা সংস্কৃতি থেকে বের হই।
তিনি আরও বলেন, আমি আমার ফরিদপুর-২ আসনের জনগণের প্রতি আহবান করব করজোড়ে অনুরোধ করব আসুন আমরা এই অপসংস্কৃতি থেকে বের হই। এই করণে বের হবো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই কারণে আমাদের ঘরবাড়ি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের নারীশিশুরা আজ তাদের নিরাপত্তা হুমকির মুখে আমরা এখান থেকে বের হয়ে ফরিদপুর-২ আসনের সকল শ্রেণী পেশার মানুষের জন্য একটা নিরাপদ সালথা নগরকান্দা উপহার দিতে চাই। আমরা সুন্দর নিরাপদ এবং উজ্জ্বল ভবিষ্যৎ যেন সালথা নগরকান্দার মানুষের তৈরি হয় আমরা সে-ই লক্ষে কাজ করতে আপনাদের সকলের সহযোগিতা চাই।
কর্মীসভায় উপস্থিত ছিলেন, উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান হেদায়েত, সিনিয়র সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবির মুন্না, ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের জুয়েল ভান্ডারি, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, সালথা উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নেতা তানবীর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নির্বাচনী কর্মীসভা শেষে সালথা সদর বাজারে জনসাধারণের কাছে ট্রাক মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।



