আইন আদালত
ফরহাদ মজহার অপহরণ মামলার প্রতিবেদন পেছাল

ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগ এনে তার স্ত্রীর দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। পরবর্তী তারিখ আগামী ১০ অক্টোবর নির্ধারণ করেছেন ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম।
গত ৩ জুলাই সকালে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর যশোরে এক বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করে র্যাব-পুলিশ।
পরে তার স্ত্রী ফরিদা আক্তার ওই রাতেই আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যা পরে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।




