ভারতের উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’। এর আঘাতে নিহত হয়েছে ৬ জন। ফণী নিয়ে যখন চারদিকে আতঙ্ক বিরাজ করছে ঠিক তখনই ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির হিমাচলপ্রদেশ।
শুক্রবার (৩ মে) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে,মান্ডি-সহ হিমাচলপ্রদেশের একাধিক জায়গায়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.২৷ এসময় আতঙ্কা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে মানুষ৷
স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তা মনমোহন সিং জানিয়েছেন, ভোর ৪টা ৩২ মিনিটে কম্পন অনুভূত হয়৷ মৃদু কম্পন অনুভূত হয়েছে বিস্তীর্ণ এলাকায়৷ তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই৷
হিমাচলপ্রদেশের ওই অংশটি ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে পড়ে।



