শিক্ষাশিরোনাম

প্রয়োজন ছাড়া কাউকে ঢাবি ক্যাম্পাসে না যেতে অনুরোধ

করোনা ভাইরাস উদ্ভূত সামগ্রিক বিষয়াবলী বিবেচনায় নিয়ে জরুরি প্রয়োজন ব্যতীত বহিরাগত কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জরুরি প্রয়োজন ব্যতীত বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও বিভিন্ন জরুরি সেবামূলক কাজে সীমিত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী ব্যতিরেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ বাড়ি/বাসায় অবস্থান করে কাজ করার অনুমতি প্রদান করা হয়েছে। তবে যে কোন বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিবর্গ কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করবেন।
এদিকে, আগামীকাল দুপুরে জরুরি সিন্ডিকেট সভা রয়েছে। তাছাড়া বিকালে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভা রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে। পরে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা আসতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button