slider

প্রেসিডিয়াম মেম্বার মনোনীত হওয়া আব্দুর রহমানকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগে দ্বিতীয়বার আব্দুর রহমান প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হওয়ার প্রথম নির্বাচনী এলাকায় আসলে তাঁকে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের ঢল নামে। রবিবার (৮ জানুয়ারী( সকাল থেকে বিকেল পর্যন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমাগম দেখা গেছে।
 
গত শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা শেষে আব্দুর রহমান প্রথম নিজবাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে আসেন। তিনি বাড়িতে আসার খবর পেয়ে ফরিদপুর জেলা ও তাঁর নির্বাচনী এলাকা ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানাতে ভীড় জমায়।
  
রবিবার বেলা ১২টায় ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল বোস, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোকারম মিয়া বাবু ও শ্রমিকলীগের সাবেক সভাপতি শেখ আক্কাস আলী প্রমুখ। এছাড়াও মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ছাত্রলীগের পূর্নাঙ্গা কমিটি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আব্দুর রহমান এর নিজবাড়ি কামালদিয়া প্রায় সহ স্রাধিক মানুষের সমাগম ঘটে। শুভেচ্ছাকালে আব্দুর রহমান এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ফরিদপুর জেলা ও আমার তিন উপজেলার নেতাকর্মীদের প্রতি আমার ভালোবাসা সব সময় রয়েছে। সুখে-দুঃখে আমি এইভাবে জনগণের মাঝে থাকতে চাই। জনসাধারণের উদ্যেশ্যে তিনি আরো বলেন, যেকোন প্রয়োজনে আমি অতীতে আপনাদের মাঝে যেভাবে ছিলাম ভবিষ্যতে থাকবো ইনশা আল্লাহ।  
 
 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button