Uncategorized

প্রেমের টানে এবার মার্কিন তরুণী লক্ষ্মীপুরে

প্রেমের টানেই সমাজ-সংসারের সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে প্রেমিক-প্রেমিকার মিলনের গল্প নতুন নয় ইতিহাসে।প্রেমের কোনও দেশ-কাল-পাত্র নেই। ঘর ছেড়েছেন ভালোবাসার টানে। ভাষা-সংস্কৃতি, ধর্ম-বর্ণসহ নানা সংস্কার ও ভেদাভেদ ভুলে শুধু প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন অনেক বিদেশি তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচয়ে হাজার হাজার কিলোমিটার দূর থেকে উড়ে এসেছেন বাংলাদেশের গ্রামেগঞ্জে।
ভালোবাসার টানে ঘর ছাড়ার ঘটনা সমাজে অহরহ দেখা গেলেও দেশ ছাড়ার ঘটনা এই আধুনিক যুগেও কিছুটা বিরল। এবার সেই প্রেমের টানেই সমাজ-সংসারের সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে নিজ দেশ ছেড়ে লক্ষ্মীপুরে চলে আসলেন মার্কিন নারী সারলেট।
উভয়ের পরিবার মেনে নেয়ার পর গত ১২ জুলাই ( শুক্রবার) বাংলাদেশে আসেন সারলেট। পরে ১৬ জুলাই (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় তাকে।
লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সফিক উল্যাহর ছেলে সোহেল হোসেনের প্রেমের টানে দেশ ছাড়েন ওই নারী। তার বাড়ি আমেরিকার নিউজার্সিতে।
প্রতিবেশীরা জানায়, ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। দুই দেশের দুই সংস্কৃতি থাকলেও শেষ পর্যন্ত ভালবসারই জয় হয়েছে।
এলাকায় মানুষের মুখে মুখে এখন তাদের নাম। ফুলসজ্জা থেকে শুরু করে নববধূকে নিয়ে আপ্যায়ন সবই হয় সোহেল হোসেনের নিজ গ্রামের শ্রীরামপুর দাইয়ুম উল্যাহ পাটওয়ারী বাড়িতে। মার্কিন এই নারীকে দেখতে আসেন এলাকার হাজার হাজার মানুষ।
এ বিষয়ে সোহেল হোসেন বলেন, সাত বছর আগে ফেসবুকে পরিচয় হয় সারলেটের সঙ্গে। তারপর একে অপরের সম্পর্কে জেনে এক পর্যায়ে সারলেট বাংলাদেশে আসে। অবশেষে বিয়ের মাধ্যমে ভালবাসার জয় হয়।
তাদের সুখী দাম্পত্যজীবন কামনা করেন তিনি।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button