বিনোদন

প্রীতি-সাইফের ১৩ বছর!

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘সালাম নমস্তে’ ছবিটি ১৩ বছর পূর্ণ করল। ১৩ বছর আগে এমন ছুটির দিন, রোববারে মুক্তি পেয়েছিল হাসি ও টোলের জন্য বিখ্যাত বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও রোমান্টিক-অ্যাকশন হিরো সাইফ আলী খান অভিনীত ছবি ‘সালাম নমস্তে’।
ইনস্টাগ্রামে প্রীতি লিখেন, ‘আহ! আমরা এ ছবিতে অনেক মজা করেছিলাম। সাইফ ও আমি অনেক মারামারি করেছি। ক্যামেরার লোকজন আমাদের এই মারদাঙ্গা ভাব তেমন বুঝতে পারেনি। আমরা সত্যিই একে-অপরকে মেরে ফেলতে চাইতাম! সাইফকে মিস করি। সালাম নমস্তের ১৩ বছর।’
ওই পোস্টের সঙ্গে ছবিটির ক্লিপও শেয়ার করেন ৪৩ বছর বয়সী প্রীতি জিনতা, যেটি ছিল রোমান্টিক কমেডির একটি দৃশ্য। খবর মিড ডের।
‘সালাম নমস্তে’ ছাড়াও এই দুই অভিনেতা ‘কেয়া ক্যাহনা’, ‘দিল চাহতা হ্যায়’ ও ‘কাল হো না হো’ ছবিতেও অভিনয় করেন।
দীর্ঘ বিরতির পর প্রীতি জিনতা ‘ভাইয়াজি সুপারহিট’ ছবি দিয়ে বড় পর্দায় ফিরছেন। অন্যদিকে ওয়েব সিরিজ ‘সেকরেড গেমস’-এ অভিনয়ের পর সাইফ আলী খান এখন ‘হান্টার’ ছবির শুটিং করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button