বিনোদন

প্রিয়াঙ্কার এনগেজমেন্ট রিংয়ের দাম কত?

চলতি বছরে জন্মদিনেই নাকি লন্ডনে এনগেজমেন্ট সেরেছেন প্রিয়াঙ্কা। যদিও এ বিষয়ে কিছু বলেননি নায়িকা নিজে । তবে তার হবু স্বামী পরিষ্কার করেই সব কিছু বলেছেন।
সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রর পার্টিতে প্রিয়াঙ্কার একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতে স্পষ্ট দেখা যায় প্রিয়াঙ্কার এনগেজমেন্ট রিংটিকে।
শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার এনগেজমেন্ট রিংয়ের দাম নাকি এক কোটি ৪০ লাখ টাকা! এতে নাকি চার ক্যারেটের হিরে বসানো হয়েছে। আংটি যে সংস্থা থেকে তৈরি তাদের দাবি, গোল, চৌকো এবং ডিম্বাকৃতি— তিন রকম আকারে নাকি তৈরি হয় এই হিরে বসানো আংটি।
ভারতীয় গণমাধ্যম বলছে, নিক জোনাস নাকি গোটা আমেরিকা তন্ন তন্ন করে খুঁজে এই আংটি নিয়ে এসেছেন প্রিয়াঙ্কার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button