আন্তর্জাতিক সংবাদ

প্রিন্স হ্যারির পপকর্ন ‘চুরি’ করে খেল দুই বছরের শিশু

একী! স্বয়ং যুবরাজের নাকের ডগা থেকে ‘চুরি’! তাও আবার ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স হ্যারি বলে কথা। গতকাল বুধবার ইনভিকটাস গেমস চলাকালেই ঘটল এই ঘটনা। ভলিবলের ফাইনাল চলার মধ্যেই প্রিন্স হ্যারির হাতে থাকা ঠোঙার পপকর্ন দিব্যি একটার পর একটা বেছে নিয়ে মুখে তুলছিল দুই বছরের একটি পিচ্চি মেয়ে এমিলি হেনসন। ওই ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, বাবা ইংল্যান্ডের প্যারাঅলিম্পিয়ান ডেন হেনসন, মা হ্যালি হেনসনের সঙ্গেই ছিল এমিলি। পিচ্চি এমিলি তার মায়ের কোলে বসেছিল। পাশের চেয়ারে বসে ছিল প্রিন্স হ্যারি। খেলা দেখতে দেখতে সঙ্গীর সঙ্গে গল্পে মশগুল ছিলেন প্রিন্স হ্যারি। সেই সুযোগে তার পপকর্ণ তুলে খায়ে এমিলি।
প্রথমে ব্যাপারটা খেয়াল করেননি প্রিন্স হ্যারি। তারপর ছোট্ট মিষ্টি মেয়েটার কাণ্ড দেখতে পান হ্যারি। এরপর এমিলিকে নিজের হাতেই তুলে খাওয়ান ব্রিটিশ যুবরাজ। এমিলির সঙ্গে বন্ধুত্বও হয়ে যায় হ্যারির। তার সঙ্গে মজায় মেতে ওঠেন তিনি।
এমিলির বাবা এক প্রাক্তন রয়্যাল ইঞ্জিনিয়ারের মেয়ে। ২০১১-তে আফগানিস্তানে এক বিস্ফোরণে দুটি পা হারান তিনি। দ্যা টেলিগ্রাফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button